শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দাঁড়িপাল্লায় ভোট দিন ফরিদগঞ্জের উন্নয়ন বুঝে নিন : মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩২ পিএম
দাঁড়িপাল্লায় ভোট দিন ফরিদগঞ্জের উন্নয়ন বুঝে নিন : মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী

চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেছেন, ফরিদগঞ্জ উপজেলার জনগণ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। তারা উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচারের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে আগামী ১২ তারিখের অপেক্ষায় রয়েছে।

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে এই আসনে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে উঠেছে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও উন্নয়নমুখী ফরিদগঞ্জ গড়ে তুলতে চাই।

২ জানুয়ারী সোমবার ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়নে  আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের নারীদের একটি বিশেষ গোষ্ঠী দীর্ঘদিন ধরে পিছিয়ে রেখেছে। প্রকৃত অর্থে তাদের উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। আমরা কোরআন ও হাদিসের আলোকে নারীদের সম্মান, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে চাই। একটি গোষ্ঠী আমাদেরকে নারী বিদ্বেষি হিসেবে প্রমান করতে চায়। আসলে জামায়াতের কাছেই নারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ।

Model Hospital

তিনি উপস্থিত সকলের প্রতি দাড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। গণসংযোগকালে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: ইউনুস হেলাল। চাঁদপুর সদর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেন।  ইউনিয়ন সভাপতি মাওলানা শাখাওয়াত হোসেন ইসলাম, ফারুক হোসাইন  সহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

স্থানীয় ভোটারদের মতে, অন্যান্য প্রার্থীদের তুলনায় নৈতিকতা, যোগ্যতা ও জনসম্পৃক্ততার দিক থেকে তিনি অনেক এগিয়ে রয়েছেন। দুর্নীতিমুক্ত সমাজ গঠন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনার কথা তুলে ধরায় জনগণের মধ্যে তাকে নিয়ে আশাবাদ সৃষ্টি হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital