শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ধানের শীষের সমর্থনে বিএনপি নেতা লায়ন আল-আমিনের মিছিল ও গণসংযোগ

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ পিএম
ফরিদগঞ্জে ধানের শীষের সমর্থনে বিএনপি নেতা লায়ন আল-আমিনের মিছিল ও গণসংযোগ

ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি নেতা লায়ন আল-আমিন।

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের সমর্থনে মিছিল ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জানুয়ারি ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার বাজার এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিল ও গণসংযোগে নেতৃত্ব দেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সদস্য লায়ন আল-আমিন। এ সময় বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ মিছিলে উপস্থিত থেকে নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগে অংশ নেন।
মিছিল চলাকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। তারা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দলের রাজনৈতিক বার্তা তুলে ধরেন। মিছিলটি পৌর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নেতাকর্মীরা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এ মিছিল ও গণসংযোগের আয়োজন করা হয়েছে। আগামী দিনগুলোতে আরও ব্যাপক কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে পৌঁছানো হবে বলেও জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মহশিন মোল্লা, মোঃ নাছির পাটওয়ারী, মাহফুজুর রহমান টিপু, রফিকুল ইসলাম, মো. আলী, আজাদ পাটওয়ারী, আবু সুফিয়ান বিপ্লব, সবুর পাওয়ারী রুবেল, কামরুল ইসলাম, ছাত্রদল নেতা আশিকুর রহমান, আল-আমিন, আমজাদ হোসেন শিবলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital