শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পথসভা চলছে, পাশেই মিছিল- রাজনীতির উত্তাপ ফরিদগঞ্জে

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৩ এম
পথসভা চলছে, পাশেই মিছিল- রাজনীতির উত্তাপ ফরিদগঞ্জে
সময় তখন গোধূলি লগ্ন। সূর্য অস্তাচলের পথে, প্রকৃতি ধীরে ধীরে অন্ধকারের চাদরে ঢেকে পড়ছে। ঠিক সেই মুহূর্তেই ফরিদগঞ্জের রাজনীতিতে ছড়িয়ে পড়ে এক অনন্য আলোকছটা-সম্প্রীতি ও সহাবস্থানের এক বিরল দৃষ্টান্ত।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) শেষ বিকেলে ফরিদগঞ্জ থানার মোড়ে বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশীদের উপস্থিতিতে ধানের শীষ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত হচ্ছিল পথসভা। সভায় বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা লায়ন আল-আমিন। শত শত নেতাকর্মী মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনছিলেন, চোখে পড়ছিল প্রার্থী লায়ন হারুনুর রশীদের হাসিমাখা মুখ।
ঠিক সেই সময় ফরিদগঞ্জ বাজারের পূর্ব দিক থেকে সাবেক মেয়র মঞ্জিল হোসেনের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি আলহাজ্ব এম এ হান্নানের চিংড়ি প্রতীকের সমর্থনে একটি মিছিল ‘চিংড়ি চিংড়ি’ স্লোগান দিতে দিতে এগিয়ে আসে পথসভার দিকেই।
মুহূর্তের মধ্যে থানার মোড়ের পরিবেশ হয়ে ওঠে কিছুটা উত্তেজনাপূর্ণ ও কৌতূহলভরা। সাধারণ মানুষের মনে জাগে প্রশ্ন-“কী হবে, কী ঘটবে?” তবে সকল শঙ্কাকে ভুল প্রমাণ করে চিংড়ি প্রতীকের সমর্থকরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে, কোনো ধরনের উসকানি বা সংঘাতে না জড়িয়ে স্লোগান দিতে দিতে ধানের শীষের পথসভার স্থান অতিক্রম করে চলে যান।
কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভিন্ন প্রতীকের দুটি রাজনৈতিক কর্মসূচির এভাবে মুখোমুখি হয়ে শান্তিপূর্ণভাবে অতিক্রম করার দৃশ্য ফরিদগঞ্জের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও ঐতিহাসিক অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
রাজনীতিতে সহনশীলতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের এমন নজিরই কাম্য-এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সচেতন মহল। তারা মনে করছেন, এই ‘সম্প্রীতির মিছিল’ ভবিষ্যতের রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital