বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের চরাঞ্চলে ধানের শীষ প্রার্থীর পথসভা 

ক্ষমতায় গেলে অবহেলিত চরাঞ্চল শহরে রূপান্তরিত হবে : ড. জালাল উদ্দিন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৯ এম
ক্ষমতায় গেলে অবহেলিত চরাঞ্চল শহরে রূপান্তরিত হবে : ড. জালাল উদ্দিন
চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, মতলবের চরাঞ্চলগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত, অনুন্নত। বিএনপি ক্ষমতায় গেলে এবং আমি যদি নির্বাচিত হই তাহলে চরাঞ্চল শহরে রূপান্তরিত করা হবে।
সোমবার বিকালে এখলাছপুর ইউনিয়নের বোরচর, চরওয়েস্টার ও চরউমেদ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কতৃক বোরচর বাজারে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় চরাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের দাবী দাওয়ার কথা তুলে ধরেন। এর প্রেক্ষিতে ড. জালাল উদ্দিন বলেন, এই চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার জন্য সী ট্রাক হলে ভালো হতো, কিন্তু তা হয় নি। একটি হাসপাতাল দরকার, একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজ দরকার কিন্তু কিছুই হয় নি। আপনারা ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে আসার নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রীর আসনে বসাবেন। তাহলে আপনাদের চরবাসীর চাহিদা অনুযায়ী সকল উন্নয়ন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।
বিএনপি নেতা বজলুর রশিদ দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু ও ছাত্রদল নেতা আমানউল্লাহ যৌথ সঞ্চালনায় এ সময় জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি বশির আহামেদ খান, সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুবাইদা ইসলাম জেরিন, এখলাছপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জুয়েল পাটোয়ারী, সাধারণ সম্পাদক কবির দেওয়ান, যুবদলের সাধারণ সম্পাদক আল ইমরান সায়মন, ছাত্রদলের সভাপতি আল মামুন আতিক,ছাত্রদল নেতা গালিব, করিবুল ইসলাম জিসান’সহ আরো অনেকে।
এ সময়  বক্তব্য রাখেন, এখলাছপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান মফিজুল মুন্না ঢালী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডালিম বেপারী, বিএনপি নেতা হাকিম বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন গাজী, সাবেক সদস্য সিদ্দিকুর রহমান বকাউল, সাবেক সাংগঠনিক সম্পাদক শিপন খান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর বকাউল, যুবদল নেতা গফুর বাদশা।
সভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital