বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ধানের শীষের পক্ষে শাহমাহমুদপুরের বিভিন্ন বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৪ এম
ধানের শীষের পক্ষে শাহমাহমুদপুরের বিভিন্ন বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক এর ধানের শীষ প্রতীকে গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রেখেছেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রচার প্রচারণার প্রথম দিন থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে গঠিত প্রচারণা দল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের গণসংযোগের পাশাপাশি বিভিন্ন বাড়িতে উঠান বৈঠকের আয়োজন করে আসছেন।
তারই ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি) ইউনিয়নের ২নং ওয়ার্ডের গাজী বাড়ী ও সরদার বাড়ী, ৩নং ওয়ার্ডের হজি বাড়ী ও ৮নং ওয়ার্ডের মিজি বাড়ীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ও বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়নের সমন্বয়ক এডভোকেট জসিম উদ্দিন মেহেদী, জেলা মহিলা দলের পরিবার ও শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক এডভোকেট শাহেরা আক্তার হিরু, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু তাহের খোকন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান, সহ-সভাপতি মজিবুর রহমান ঢালী, সেলিম খান, দেলোয়ার হোসেন দুলু, সাবেক সহ-সভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, বিল্লাল হোসেন পাটওয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন মল্লিক।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক আরিফ কাজী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব বেপারী, সাধারণ সম্পাদক কবির মোল্লা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল কালাম পাটওয়ারী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফু হজি, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লা বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মুরাদ খান, বিএনপি নেতা জসিম উদ্দিন হৃদয়, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের সদস্য মাহাবুব মোল্লা, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইব্রাহিম তালুকদার, সাধারণ সম্পাদক সুমন মিজি, সিনিয়র সহ সভাপতি ইউছুফ মিজি, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুমন পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ইউনিয়ন মৎসজীবি দলের সভাপতি আলমগীর গাজী, সিনিয়র সহ সভাপতি রায়হান জমাদার, সাংগঠনিক সম্পাদক শরিফ গাজী সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠিত উঠান বৈঠকে পুরুষ ও মহিলা ভোটারদের কাছে শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষ থেকে সালাম পৌঁছে দিয়ে দেশের বিগত সরকার বিভিন্ন কর্মকান্ডের বিভিন্ন তথ্য উপস্থাপন করার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান দলীয় নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital