বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাদক চাঁদাবাজি ও সন্ত্রাসীদের ভোট আমার প্রয়োজন নেই : আ ন ম এহছানুল হক মিলন

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫০ পিএম
মাদক চাঁদাবাজি ও সন্ত্রাসীদের ভোট আমার প্রয়োজন নেই : আ ন ম এহছানুল হক মিলন

কচুয়ার নুরপুরে পথসভায় অতিথির বক্তব্য রাখছেন ড. আ ন ম এহছানুল হক মিলন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কচুয়ায় বিএনপির প্রার্থী এহছানুল হক মিলনের পথসভায় ভোটারদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। পথসভায় অংশ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের কাছে ধানের শীষে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির প্রার্থী ড. আনম এহছানুল হক মিলন।

মঙ্গলবার দিনব্যাপী গোহট উত্তর ইউনিয়নের নুরপুর, আইনগীরি, মিয়ারবাজার, বুরগী, পালগিরি গ্রাম সহ ওই ইউনিয়নের ১০টি পয়েন্টে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিমিয় করেন তিনি।

এসময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা শুনেন ভোটারদের কাছ থেকে। নুরপুর বাজারে আয়োজিত পথসভায় বক্তব্য প্রদান কালে তিনি বলেন, জামায়াত যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে এদেশ আফগানিস্তান হয়ে যাবে। কওমী জামায়াতকে বিশ্বাস করতে পারে না।কওমীরা বিএনপিকে আমাকে বিশ্বাস করে। সাধারণ জনগন মনে করে মিলন এমপি হলে কচুয়ায় শান্তি আসবে। মাদক চাঁদাবাজি ও সন্ত্রাসীদের ভোট আমার প্রয়োজন নেই। সাধারণ জনগন আমাকে ধানের শীষে ভোট দিবে।

এসময় সাধারণ জনগনের মাঝে একধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এসময় ভোটারদের মুখে স্লোগান শুনা যায়-মিলন ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই। ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। ধানের শীষে ভোট দিলে কচুয়ার জনগনের ভাগ্যের পরিবর্তন ঘটবে। দল মত নির্বশেষে সাধারণ ভোটারদের উপস্থিতি প্রমান করে ধানের শীষে প্রার্থী ড. মিলন এগিয়ে।

Model Hospital

উপজেলা বিএনপির প্রধান স্বমন্বয়ক শাহজালাল প্রধান, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, সহ-সভাপতি আজিজ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি নয়নসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ভোটারগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital