বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শহরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৪ পিএম
চাঁদপুর শহরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর শহরে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে শহরের পুরান বাজার ও নতুন বাজার ব্যবসায়ী এলাকায় এই প্রচারণা কার্যক্রম চালানো হয়। চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহম্মেদ মানিকের পক্ষে ভোট চেয়ে দলীয় নেতাকর্মীরা এই গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন।

নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র নেতা অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা বিএনপির সদস্য সোলায়মান ঢালী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াকুব বিন সায়েদ লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা শহরের পুরান বাজার লোহার পোল এলাকা থেকে একটি মিছিল নিয়ে ব্রিজ পার হয়ে কালীবাড়ি, শপথ চত্বর ও শহীদ মুক্তিযোদ্ধা সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বিভিন্ন হাট-বাজার, বিপণিবিতান, সড়কে চলাচলরত যানবাহনের চালক ও পথচারীদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন।

অ্যাডভোকেট ইকবাল বিন বাশার বলেন, বিএনপি এদেশের গণতন্ত্রকামি আপামর জনতার সবচেয়ে প্রিয় রাজনৈতিক দল। যার প্রতিষ্ঠা করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।  এছাড়াও বাংলাদেশের আপোষী নেত্রী বেগম খালেদা জিয়া এই প্রতীকে নির্বাচন করেছেন। বর্তমানে ধানের শীষের কান্ডারী এবং বিএনপির নেতৃত্বে রয়েছেন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান।

Model Hospital

তিনি আরো বলেন, আমাদের আস্থা, ভালোবাসা এবং আবেগের প্রতীক হচ্ছে ধানের শীষ। আগামী ১২ তারিখ নির্বাচনে সারা বাংলাদেশকে মানুষকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানাই। বিশেষ করে চাঁদপুর ৩ আসনে ধানের শীষের প্রার্থীকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবো‌। আমাদের শুধু ভোট দিয়েই ক্ষান্ত হলে হবে না, ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। যাতে কোন অপশক্তি আমাদের আমানত ছিনতাই করতে না পারে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল বলেন, ধানের শীষ এই দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের প্রতীক। দেশের বর্তমান সংকট উত্তরণে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা আনতে হবে এবং এই নির্বাচনে ধানের শীষকে বিজয় করতে হবে। বিএনপি মানুষের ভোটের অধিকারের জন্য প্রায় দুই যুগ ধরে লড়াই সংগ্রাম করে যাচ্ছে। অথচ একটি গোষ্ঠী এখনো নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিষয়ে আমাদের সজাগ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরো বলেন, চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক আমাদের ধানের শীষ প্রতীকের কান্ডারী। তিনি উন্নয়নশীল এবং কর্মসংস্থান বান্ধব চাঁদপুর গড়ে তোলার স্বপ্ন দেখছেন। যে চাঁদপুরের সন্ত্রাস, দুর্নীতি, মাদক এবং অবিচার থাকবে না। তরুণ প্রজন্মের সেই স্বপ্নের চাঁদপুর বিনির্মাণে আমরা শেখ ফরিদ আহমেদ মানিককে বিপুল ভোটে বিজয়ী করা আহ্বান জানাই। আমরা বিশ্বাস করি এই আসনের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং ভোটে নিয়ে ধানের শীষ বিজয়ী হবে বলে ইনশাআল্লাহ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালিয়ে জনগণের দ্বারে দ্বারে বিএনপি তথা ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital