রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ধানের শীষ প্রতীকের প্রচারপত্র বিতরণ করলেন কেন্দ্রীয় ড্যাব নেতা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২০ পিএম
মতলব উত্তরে ধানের শীষ প্রতীকের প্রচারপত্র বিতরণ করলেন কেন্দ্রীয় ড্যাব নেতা

বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে মতলব উত্তরে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে মতলব উত্তরে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাহেব বাজার থেকে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ শুরু করে উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন তিনি। এ সময় তিনি ১২ ফেব্রুয়ারি চাঁদপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্তিনের পক্ষে ভোট প্রার্থনা করে প্রচারপত্র বিতরণ করেন।
গণসংযোগ বিশিষ্ট ক্রীড়া সংগঠক মিজবাহ উদ্দিন মেজু, উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক তৌফিক আজিম মিশু, ছাত্রদল নেতা হাবিবুর রহমান’সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং বিএনপির ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক তথ্য সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন। পাশাপাশি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিএনপির পরিকল্পনা ব্যাখ্যা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ শেষে ডা. শামীম সাংবাদিকদের বলেন, আমরা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছি। ১২ তারিখে আমরা ঐক্যবদ্ধ থেকে একত্রিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিব। আমরা সকাল সকাল ভোট কেন্দ্রে যাব। সুষ্ঠুভাবে ভোট দিব। ধানের শীষে ভোট দিয়ে জালাল ভাইয়ের পক্ষে বিজয় ছিনিয়ে আনব।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।