রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ পৌর এলাকার বিভিন্ন পথসভায় 

আপনারা সময় নষ্ট না করে ধানের শীষের ছায়া চলে আসুন : লায়ন হারুনুর রশিদ

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৬ এম
আপনারা সময় নষ্ট না করে ধানের শীষের ছায়া চলে আসুন : লায়ন হারুনুর রশিদ

ফরিদগঞ্জ পৌর এলাকা পথসভায় বক্তব্য রাখছেন বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ।

বৃহষ্পতিবার (৫ ফেব্রুয়ারি) ফরিদগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে আয়োজিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, যারা মনে প্রাণে বিএনপি করেন।
 তারা কখনোই ধানের শীষের বাইরে যেতে পারেন না। ধানের শীষের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। তাই এখনো যারা এখনো স্বপ্নে বিভোর তাদেরকে বলছি, স্বপ্ন শেষে দেখবেন আপনি আগের স্থানের রয়েছেন। কিন্তু আমরা যারা ধানের শীষের কর্মী তারা সামনের দিকে এগিয়ে চলছি। কারণ আমাদের এখন সামনে এগুনোর সময়। তাই আপনারা সময় নষ্ট না করে ধানের শীষের ছায়া চলে আসুন।
কারণ দেশে দেড়যুগ পর আবার ভোট দেয়ার সুযোগ এসেছে। এই সুযোগ যেনো আমরা এবং আমাদের মা বোনরা অবহেলায় ও ভুল পথে না ফেলি, সে ব্যাপারে সকলকে সর্তক করুণ। যেই বাংলাদেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়ত চলে যাবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষি বিষয়ক সহায়তা পাবেন। স্বাস্থ্য কার্ডের মাধ্যমে চিকিৎসা সুবিধা পাবেন। বেকারদের কর্মসংস্থান হবে। মানুষের অভাবের দিন শেষ হবে। তাহলে আর যারা দান খয়রাত করে এখন বিনিময়ে ভোট চায়, তাদের কাছে যেতে হবে না।
এসময়ে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল কোম্পানী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী প্রমুখ বক্তব্য রাখেন।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।