রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়নে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৭ পিএম
মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়নে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কলাকান্দা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে ১, ২ ও ৩নং ওয়ার্ডের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কলাকান্দা ইউনিয়নের দশানী কেন্দ্রীয় কবরস্থান মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপি নেতা অহিদুল হাসান দিপু সরকার দিপু।
কলাকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুকবিল হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সলিম উল্লা সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তৃতা করেন- ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন বেপারী, সাবেক আহ্বায়ক আল আমিন দেওয়ান, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বেপারী, বিএনপি নেতা আনোয়ার সৈয়াল, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান বেপারী, সাবেক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কাসেম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি খোরশেদ আলম ছৈয়াল’সহ আরও অনেকে।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিনকে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।
উঠান বৈঠকে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।