রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

আমার স্বপ্ন দল-মত নির্বিশেষে মানুষের উপকার করা; মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ২:৩৯ পিএম
আমার স্বপ্ন দল-মত নির্বিশেষে মানুষের উপকার করা; মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে টামটা ও রায়শ্রী উত্তর ইউপির পরিষদের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে দুটি আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।
সোমবার (২৮-ডিসেম্বর) সকালে টামটা উত্তর ইউপির সুরসুই এবং দুপুরে রায়শ্রী উত্তর ইউপির উনকিলা বাজার সংলগ্ন ইউপি ভবন মাঠে  এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দিন শাহরাস্তি উপজেলা নির্বাহি অফিসার এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের সভা প্রদানে প্রকল্প দুটি উদ্বোধন শেষে এ সভা  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ভবন দুটির শুভ উদ্বোধন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের ভূষিত, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং পরিকল্পনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, আমার রাজনৈতিক অভিলাষ এই নির্বাচনী এলাকার আপামর জনতার ভাগ্য উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখা। ওই হিসেবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ সুসংহত করতে টামটা উত্তর এবং রায়শ্রী উত্তর ইউপির আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত  ভবন দুটি উদ্বোধন  করেছি। জনগণ অচিরেই এটির সুফল ভোগ করবে। এতে গ্রাম পঞ্চায়েতের বিরাজমান সমস্যা সহজে নিরসনে
জনপ্রতিনিধিরা সহযোগিতা পাবেন।
এছাড়া তিনি ১৯৯৫ সাল থেকে হাজিগঞ্জ শাহরাস্তির উপজেলার মানুষের ভাগ্য বদলে উন্নয়নের  যে রোডম্যাপ  বাস্তবায়ন করছেন তারও একটি ফিরিস্তি প্রকাশ করেন। এছাড়া ওই উন্নয়নের মহাযজ্ঞ বাস্তবায়ন   করেছেন, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা এবং বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। এক পর্যায়ে তিনি ব্যক্তিগত অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, আমার নির্বাচনী এলাকায় আমি এ পর্যন্ত কোনো নাগরিককে দলীয় বিবেচনায় বা ভোটের হিসেব নিকেষে শনাক্ত করে কিংবা জিজ্ঞাসা করে সহযোগিতা হতে বঞ্চিত করেনি। যে যখন যেভাবে আমার নিকট সমস্যা নিয়ে এসেছে আমি সেটি চিহ্নিত করে দ্রুত সহযোগিতার হাত সম্প্রসারণ করেছি।
এখনও  প্রতি রাতে ঘুমাবার আগে মানুষের কষ্টগুলো উপশমের স্বপ্ন দেখে নিশি পার করি। তিনি বলেন তাঁর আর জীবনে চাওয়া পাওয়ার কিছুই নেই। এখন শুধু  মানুষের স্বপ্নগুলোর জন্য নিজেকে উৎসর্গ করা কাজ।
এছাড়া টামটা এবং রায়শ্রী  উত্তর ইউপির জনসভা দুটিতে যথাক্রমে ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটোয়ারী এবং নিজাম উদ্দিন নিজামের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছরিন জাহান শেফালী, শাহরাস্তি পৌরসভা মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান, বিশিষ্ট দানবীর প্রকৌশলী মুকবুল আহমেদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, উপজেলা প্রকৌশলীর রেজাওয়ানুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন, উনকিলা উবির প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, স্থানীয় সাংসদের একান্ত সহকারী মশিউর রহমান শাহীন, উপজেলা পৌর আ’লীগের সাবেক আহবায়ক আব্দুল মান্নান বেপারী, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা  সম্পাদক জেড এম আনোয়ার, যুবলীগের আহ্বায়ক আহছান মঞ্জুরুল ইসলাম জুয়েল, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক শফিউল আজম স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিক্ষক মোঃ শাহজাহান। রায়শ্রী এবং টামটা   উত্তর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু ও ওমর ফারুক দর্জি , মেহের উত্তর ইউপি চেয়ারম্যান সাবেক মোঃ মনির হোসেন,চেয়ারম্যান প্রার্থী আলমগীর কবির মজুমদার পলাশ, আ’লীগ নেতা আব্দুর রউফ দর্জি , কাজী নজরুল ইসলাম, শফিকুর রহমান, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মহিউদ্দিন এবং তরুণ ছাত্রলীগ নেতা ইমরান মনির, সাইফুল ইসলাম মানিক প্রমুখ।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।