রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চিংড়ি প্রতীকের সমর্থনে ফরিদগঞ্জ পৌর এলাকায় জনসভা

‘ফরিদগঞ্জের মানুষ জেগেছে, অধিকার আদায়ে লড়াইয়ে নেমেছে’ : এম এ হান্নান

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৭ পিএম
‘ফরিদগঞ্জের মানুষ জেগেছে, অধিকার আদায়ে লড়াইয়ে নেমেছে’ : এম এ হান্নান

ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে জনসভায় বক্তব্য রাখছেন চিংড়ি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এম এ হান্নান।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও চিংড়ি প্রতীকের প্রার্থী আলহাজ এম এ হান্নান বলেছেন, ফরিদগঞ্জের মানুষ এবার জেগে উঠেছে এবং নিজেদের অধিকার আদায়ে লড়াইয়ে নেমেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ডে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম এ হান্নান বলেন, ভোট জনগণের পবিত্র আমানত—কেউ যেন তা খেয়ানত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, হাতে থাকা কয়েকটি দিন ঘরে ঘরে গিয়ে চিংড়ি প্রতীকের পক্ষে ভোট চাইতে হবে। “যত ঝড়ঝাপটাই আসুক, আমরা কোনোভাবেই পিছু হটব না,” যোগ করেন তিনি।
তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “আমরা কোনো সহিংসতা বা হানাহানি চাই না।” একই সঙ্গে প্রতিদ্বন্দ্বীদের হুমকি-ধমকির অভিযোগ তুলে তিনি বলেন, কোনো চাপেই তারা পিছিয়ে যাবেন না এবং জয় নিয়েই ঘরে ফিরবেন বলে আশা প্রকাশ করেন।
সভায় সভাপতিত্ব করেন সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন। আরও বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সফিউল আলম মুকুল পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মফু, নজরুল ইসলাম পাটওয়ারী,  জাকির হোসেন পাটওয়ারী, পৌর বিএনপি নেতা জামাল হোসেন, শাহাবুদ্দিন বাবুল,  এবং সাবেক প্যানেল মেয়র জাকির গাজী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী প্রমূখ।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।