রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনী ব্যানার ছেঁড়ার অভিযোগ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৪ পিএম
কচুয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনী ব্যানার ছেঁড়ার অভিযোগ

কচুয়ায় কাদলা ইউনিয়নে মনপুরা ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা ব্যানার ছেড়ে ফেলার অভিযোগ।কচুয়ায় কাদলা ইউনিয়নে মনপুরা ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ।

আসন্ন ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহছানুল হক মিলনের নির্বাচনী প্রচারণা ব্যানার ছেড়ে ফেলার অভিযোগ উঠেছে । শনিবারে দিবাগত রাতে উপজেলার কাদলা ইউনিয়নের ৭ ওয়ার্ড মনপুরা ধানের শীষে প্রার্থীর নির্বাচনী পরিচালনায় প্রধান কার্যালয় ও উত্তর পশ্চিম মনপুরা আঞ্চলিক কার্যালয়ের সামনে ব্যানার ছেড়ে অবস্থায় পড়ে থাকতে দেখতে যায়।
এছাড়াও এছাড়া একই দিনে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া ও পাথৈর ইউনিয়নে ধানের শীর্ষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা ব্যানার ছেড়ে ফেলার অভিযোগ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা এসব ব্যানার ছিঁড়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
বিএনপির নেতাকর্মীরা জানান, এ ধরনের ঘটনায় নির্বাচনী পরিবেশ ব্যাহত হচ্ছে এবং দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। তারা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক নির্বাচনী প্রচারে বিশ্বাসী হলেও এভাবে বাধা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে ।
তারা আরো জানান,দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনা দরকার।
নির্বাচনী পরিবেশ নষ্ট করতে এবং সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এসব কর্মকাণ্ড করা হচ্ছে।
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কলিমুল্লাহ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আফসার দিপু বলেন,একটি শান্তিপূর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য রাতের অন্ধকারে একটি গুপ্ত চক্র নির্বাচনী ব্যানার ছেড়ে ফেলেছে এবং প্রচারণার কার্যালয়ে হামলা করেছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
সাধারণ ভোটাররা জানান, নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের ঘটনা সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করছে।‌ আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে দোষীদেরকে সনাক্ত করে বিচারের আওতায় আনা প্রয়োজন ।
সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, আমি ছবি পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।