রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আপনারা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে আনন্দ উৎসবের সাথে ভোট দিবেন : মোশারফ হোসাইন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৩ পিএম
আপনারা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে আনন্দ উৎসবের সাথে ভোট দিবেন : মোশারফ হোসাইন

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন বলেছেন, এবারের নির্বাচনে চাঁদপুর-৩ আসনসহ সারা দেশে ধানের শীষকে বিজয়ী করতে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি হিন্দু-মুসলমানসহ সকলেই ধানের শীষে ভোট দিবে। এটি দল হিসেবে বিএনপির জন্য অনেক বড় প্রাপ্তির। চাঁদপুর ৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক এই এলাকার সন্তান। আমি অনুরোধ করব, আপনারা আপনাদের এলাকার সন্তানকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করবেন ‌।

৮ ফেব্রুয়ারি রোববার বিকেলে চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ডের মজুমদার বাড়ি এলাকায় আয়োজিত ধানের শীষের উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন আরো বলেন, বিগত সময়ে মানুষকে ভয় দেখিয়ে ভোট আদায় করা হতো। আমরা কোন ভয়ের ভোট চাই না। আমরা ভালোবাসার ভোট চাই। আমরা চাই আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং উৎসবের সাথে ভোট দিবেন। ইনশাল্লাহ, আমরা কথা দিচ্ছি শেখ ফরিদ আহমেদ মানিক আপনাদের জন্য একটি নিরাপদ ও সুন্দর চাঁদপুর বিনির্মাণ করবেন। যেখানে আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে একটি পরিবারের মত বসবাস করতে পারবো। যেই চাঁদপুরে আপনার, আমার সন্তান নিরাপদে চলাফেরা করতে পারবে। যে চাঁদপুরে বেকার যুবকদের কর্মসংস্থানে সৃষ্টি হবে।

Model Hospital

জাহাঙ্গিরনগর বিশ্ব বিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আলবেরুনী হলের সাবেক জিএস অধ্যাপক প্রনব কুমার দের সভাপতিত্বে এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন ঝন্টু দাস, জিয়াউর রহমান টিটু, নুরুদ্দিন নিরু, হাজী খোরশেদ আলম, মিন্টু সাহা, মেঘনাথ কর্মকার, দুলাল দত্ত, বাদল মজুমদার, বিজয় মজুমদার, মাসুদ পাটোয়ারী প্রমুখ। এসময় জিয়া মঞ্চের কেন্দ্র কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদসহ দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।