রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে চিংড়ি প্রতীকের জনসভা

‘হামলার ঘটনার জবাব জনগণ ব্যালটেই দেবে’ : চিংড়ি প্রতীকের প্রার্থী এম এ হান্নান

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫২ পিএম
‘হামলার ঘটনার জবাব জনগণ ব্যালটেই দেবে’ : চিংড়ি প্রতীকের প্রার্থী এম এ হান্নান

ফরিদগঞ্জের শোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে চিংড়ি প্রতীকের সমর্থনে জনসভায় বক্তব্য দিচ্ছেন প্রার্থী আলহাজ্ব এম এ হান্নান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ হান্নানের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চিংড়ি প্রতীকের প্রার্থী এম এ হান্নান বলেন, গুপ্টি পশ্চিম ইউনিয়নে গত ৫ ফেব্রুয়ারির হামলার ঘটনায় তিনি ব্যক্তিগতভাবে বিচলিত না হলেও দলের কিছু কর্মীর সম্পৃক্ততার অভিযোগে তিনি মর্মাহত। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তে তাঁর কোনো দায় প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় প্রার্থীর ওপর চাপানো উচিত নয়। জনগণের উদ্দেশে তিনি বলেন, তাঁকে নির্দোষ মনে করলে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন চিংড়ি প্রতীকে ভোট দিয়ে গণতান্ত্রিকভাবে এর জবাব দেওয়ার আহ্বান জানান। তাঁর ভাষ্য, হামলার ঘটনার জবাব জনগণ ব্যালটের মাধ্যমেই দেবে।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপি নেতা সফিউল বাশার মুকুল, জেলা বিএনপির সহসভাপতি মজিবুর রহমান বকুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মফু, আব্দুর রহমান, নজরুল ইসলাম পাটওয়ারী, ফারুক খান, মাসুদ বেপারী, জাকির হোসেন পাটওয়ারী, রফিকুল ইসলাম কাঞ্চন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, শাহাবুদ্দিন বাবুল, সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সদস্যসচিব জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু ও সদস্যসচিব শাওন চৌধুরী প্রমূখ।
সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।