রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সাচারে নির্বাচনী জনসভায়

দাড়িপাল্লায় ভোট দিলে কচুয়ায় দখলবাজ-চাঁদাবাজদের কবর রচনা হবে : মুহাদ্দিস আবু নছর আশরাফী

মোঃ রাছেল ও আবু সাঈদ, কচুয়া থেকে প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৮ পিএম
দাড়িপাল্লায় ভোট দিলে কচুয়ায় দখলবাজ-চাঁদাবাজদের কবর রচনা হবে : মুহাদ্দিস আবু নছর আশরাফী

কচুয়ার সাচার উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মুহাদ্দিস আবু নছর মোহাম্মদ মকবুল আহমদ।

আগামী ১২ ফেব্রুয়ারী দাড়িপাল্লাকে ভোট দিন। ভোট দিলে কচুয়ায় ভূমিদস্যু, দূর্নীতিবাজ, দখলবাজ, চাঁদাবাজদের কবর রচনা করা হবে।

রোববার কচুয়া আসনের উত্তরাঞ্চলীয় সর্বশেষ নির্বাচনী জনসমাবেশে চাঁদপুর-১ (কচুয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, আমরা ইনসাফভিত্তিক একটি সমাজ গঠন করতে চাই। কচুয়াকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। এই জনপদে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দুর্নীতিবাজের স্থান হবে না। তিনি আরও বলেন, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ ও বৈষম্যহীন কচুয়া গড়তে জামায়াত ইসলামি কাজ করবে ইনশাআল্লাহ।

সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলা আমির অ্যাডভোকেট আবু তাহের মিসবাহ এর সভাপতিত্বে এবং ১নং সাচার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মনির হোসাইন হেলালির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা মুফতি মুখলেসুর রহমান কাসেমী (উজানী)।

Model Hospital
কচুয়ার সাচার উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মুহাদ্দিস আবু নছর মোহাম্মদ মকবুল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামি চাঁদপুর জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, কচুয়া উপজেলা নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসাইন, জাতীয় নাগরিক পার্টির কচুয়া উপজেলার প্রধান সমন্বয়কারী ডা. আরিফুল ইসলামসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

জনসমাবেশে বক্তারা কচুয়ায় সুশাসন প্রতিষ্ঠা, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।