রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আমি কোন বিভাজন চাই না, মিলেমিশে কচুয়ার উন্নয়নে কাজ করে যাবো : এহছানুল হক মিলন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০১ পিএম
আমি কোন বিভাজন চাই না, মিলেমিশে কচুয়ার উন্নয়নে কাজ করে যাবো : এহছানুল হক মিলন

কচুয়ায় রহিমানাগর বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন , বিএনপির মনোনীত প্রার্থী ড.আ.ন.ম এহছানুল হক মিলন।

চাঁদপুরের কচুয়া আসনের বিএনপি ’র মনোনীত প্রার্থী ড.আ.ন.ম এহছানুল হক মিলন বলেছেন, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে এসে বলেছেন, দেশবাসীর কল্যাণে রয়েছে আই হ্যাভ এ প্ল্যান, আমি মিলনও বলছি, কচুয়াবাসীর সার্বিক উন্নয়নে রয়েছে আমার একটি বিশেষ পরিকল্পনা। আমি এমপি নির্বাচিত হয়ে কচুয়ায় শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে নেবো। কচুয়ার হাট বাজারের যানজট মুক্ত করাসহ বাজার উন্নয়নে কাজ করবো। কচুয়ায় যে দলেরই হোক কোন ব্যাক্তিকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আমি নির্বাচিত হলে ১২ ফেব্রæয়ারি রাতেই মাদকসেবীদেরকে কচুয়া ছাড়তে হবে। আমি কচুয়াবাসীর উন্নয়নে বিগতদিনে কাজ করেছি।যতদিন বেচেঁ থাকবো কচুয়াবাসীর কল্যাণে কাজ করে যাবো। সৎ পথে যদি কচুয়ার মানুষের সেবা করতে আসি, তাহলে আমার জন্য দোয়া করবেন, আর যদি বদ নিয়ত থাকে, তাহলে আমার জন্য বদদোয়া করবেন। কচুয়ায় আমি কোন বিভাজন চাই না । সকলে মিলেমিশে কচুয়ার উন্নয়নে কাজ করে যাবো।

নির্বাচনি প্রচারনার অংশ হিসেবে তিনি গতকাল সোমবার কচুয়ার প্রসিদ্ধ রহিমানগর বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন।

রহিমানগর বেসিক এইড এন্ড হসপিটালের স্বত্ত্বাধিকারী ডা: আব্দুল কাদেরের সভাপতিত্বে ও মিজান মোল্লার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলাদলের সহ সভাপতি নাজমুন নাহার বেবী, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফারুকী, মুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলাম, আব্দুল মবিন, জাবের মিয়া, বাজার ব্যবসায়ী আব্দুস সালাম, কবির আহমেদ, সনজিত সরকার, গাজী মিলন ও মিলন মিয়া প্রমুখ।

উল্লেখ্য যে, মতবিনিময় সভায় বিএনপি’র সমর্থক শত শত লোকজন স্বতস্ফুর্তভাবে যোগদান করায় ,এটি একটি বিরাট জনসভায় রূপ নেয়।

Model Hospital

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।