রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ভোটের আগে জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৮ এম
ভোটের আগে জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় ভোটকেন্দ্র দখলের অভিযোগ আসছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নজরুল ইসলাম খান বলেন, এখন পর্যন্ত জামায়াতের বিরুদ্ধে ১২৭টি অভিযোগ আমাদের সামনে এসেছে। এসব বিষয় আমাদের হতাশ করেছে।

সৈয়দপুর এয়ারপোর্টে জামায়াত নেতার কাছে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। তার পরিবারের দাবি এটা ব্যবসায়িক টাকা। কিন্তু তিনি কর্মজীবী মানুষ। আয়কর দিয়েছেন মাত্র ৩ হাজার টাকা। তাহলে কীভাবে তিনি ব্যবসায়ী মানুষ।

তিনি বলেন, যারা নীতির কথা বলেন, তাদের দলের এমন ঘটনায় নিন্দা জানায়।

Model Hospital

তিনি আরো বলেন, টাকা পাওয়ার ঘটনায় নির্বাচন কমিশন সচিব বলেছেন, এটা অন্যায় না। ইসি সচিব পরে বলেছেন, তাকে মিসকোট করা হয়েছে।

তিনি বলেছেন, তিনি কখনোই এ কথা বলেননি। বিষয়টা দুঃখজনক। ইসি সচিব এ কথা বলতে পারেন না বা পত্রিকা মিস কোট করতে পারেন না।
নজরুল ইসলাম খান বলেন, শরীয়তপুরে সাড়ে ৭ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক। তাকে ২ বছরের জেল দেওয়া হয়েছে।

রাজধানীতে ভোট কেনার সময় জামায়াতের সূত্রাপুর থানার জামায়াত নেতাকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচনের একদিন আগে টাকাসহ একজন আটক হওয়ার ঘটনাকে ষড়যন্ত্র বলছে জামায়াত।

তিনি বলেন, কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর পক্ষ হয়ে ভোটারদের টাকা বিতরণের চেষ্টা করেন সাবেক ছাত্রলীগ এবং বর্তমান এনসিপি নেতা। জনগণ তা প্রতিহত করেছে। নারায়ণগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আটক। তার স্ত্রী প্রিজাইডিং অফিসার। স্বামী জামায়াত নেতা। তারা হ্যাঁ ভোটে সিল মারছিলেন, পরে প্রিজাইডিং অফিসার গ্রেপ্তার করে।

নজরুল ইসলাম খান বলেন, জামায়াতের বিরুদ্ধে রাজধানীতে বিভিন্ন জায়গায় ভোটকেন্দ্র দখলের অভিযোগ উঠেছে।

এ্যানির বিষয়টি নিয়ে তিনি বলেন, এ্যানির ১৩০টি কেন্দ্রে ৮০৭টি বুথে এজেন্টের কাছে প্রস্তুতি থাকতে হয়। সে পরিমাণ টাকা রাখতে হয়। ১৫ লাখ টাকা ১১৫টি কেন্দ্রের জন্য। কিন্তু একটি বিশেষ দল খবর ছড়িয়েছে ৮০ লাখ টাকা পাওয়া গেছে। একজন ইউটিউবার বলছেন, এ্যানির গাড়ি থেকে ২ কোটি টাকা পাওয়া গেছে।

নজরুল ইসলাম খান বলেন, ফেনীর ছাগলনাইয়া দক্ষিণ সতের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে জোরপূর্বক প্রবেশের দায়ে ১৩ জনকে অর্থদণ্ড দিয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তা।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।