রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থী এমএ হান্নান বিজয়ী

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪০ এম
ফরিদগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থী এমএ হান্নান বিজয়ী
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি থেকে বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী এমএ হান্নান চিংড়ি প্রতীক নিয়ে ৪ হাজার ৬২৭ ভোটের ব্যবধানে ধানেরশীষ প্রতীকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদকে হারিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অবিরত ভোট গ্রহণ শেষে স্ব স্ব কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী চিংড়ি প্রতিক-৭৩৪৬৬ ভোট, ধানের শীষ প্রতিক – ৬৭৮৩৩ ভোট, দাঁড়িপাল্লা প্রতিকে ৬২২৩২ পেয়েছেন।
পোস্টাল ভোটে  ৬১১৭ জন ভোটার ভোট দিয়েছে।
পোস্টাল ভোটের ঘননা অনুযায়ী চিংড়ি প্রতিকে ৩৭৬ ভোট, ধানের শীষে ১৩২২ ভোট, দাঁড়ি পাল্লায় ৪৪১৯ ভাট পেয়েছে।
নির্বাচনে ১১৮ টি কেন্দ্র ও দেশী চাকুরিজীবি এবং প্রবাসীদের পোস্টাল ভোট থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিদ্রোহী প্রার্থী এমএ হান্নান ৭৩ হাজার ৮৪২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লায়ন মো. হারুনুর রশিদ পেয়েছেন ৬৯ হাজার ২১৫ ভোট। ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী পেয়েছেন ৬৬ হাজার ৫০৫ ভোট।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।