রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আল্লাহ আমাকে যেন আপনাদের সেবক হিসেবে কবুল করেন : শেখ ফরিদ আহমেদ মানিক

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৭ এম
আল্লাহ আমাকে যেন আপনাদের সেবক হিসেবে কবুল করেন : শেখ ফরিদ আহমেদ মানিক

শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বিপুল ভোটে জয়লাভ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তার ভেরিফাই ফেসবুক পেইজে এক বার্তায় তিনি বলেন :

প্রিয় চাঁদপুরবাসী! সকল প্রশংসা পরম করুণাময়ের, যিনি আমাকে চাঁদপুর-হাইমচর (চাঁদপুর ৩) আসনের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি, যিনি আমাকে দলীয় মনোনয়ন দিয়ে আস্থা রেখেছেন। দলীয় নেতাকর্মী-সমর্থক যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা রইলো।

কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী ভাইদের প্রতি, যারা আমার প্রতি বিপুল সমর্থন প্রকাশ করেছেন। আমার পরিবার, শুভানুধ্যায়ী, বন্ধুবর্গ সর্বোপরি সমগ্র চাঁদপুরবাসীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইলো। সব সময় আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন, মহান আল্লাহ তায়ালা যেন আমাকে আমৃত্যু আপনাদের সেবক হিসেবে কবুল করেন।

Model Hospital

কৃতজ্ঞতায়:
শেখ ফরিদ আহম্মেদ মানিক
চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত
ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থী।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।