শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইসলামী আন্দোলন নেতা শেখ মুহাম্মদ আবদুল্লাহর ইফতারসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫২ পিএম
ইসলামী আন্দোলন নেতা শেখ মুহাম্মদ আবদুল্লাহর ইফতারসামগ্রী বিতরণ
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার অন্যতম উপদেষ্টা ডুবাই প্রবাসী, বিশিষ্ট দানবীর আলহাজ শেখ মুহাম্মদ আবদুল্লাহর সৌজন্যে ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সমাজের হতদরিদ্র প্রায় ৩০০ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। ইফতারসামগ্রী বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জেলা যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা ইউনিয়ন ইসলামী আন্দোলনের নেতা ডা. হারুন অর-রশিদ প্রমুখ।
ইফতারসামগ্রী বিতরণকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেন, রাষ্ট্রের দায়িত্ব অনাহারে অর্ধাহারে থাকা মানুষের পাশে দাঁড়ানো। তিনি নবাগত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পিচঢালা রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচিত সরকার ক্ষমতা নিয়েছেন। এখনো আকাশে বাতাসে জুলাই যোদ্ধাদের করুন সুর ভেসে বেড়ায়। আমরা আশা করবো সরকার জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে  বৈষম্যহীন একটি সমাজু, রাষ্ট্র উপহার দেবে। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে রোজাদারদের পাশে দাঁড়ানের আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital