বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাহে রমজানকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জে জামায়াতের মিছিল

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৭ পিএম
মাহে রমজানকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জে জামায়াতের মিছিল

ফরিদগঞ্জে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামী মিছিল বের করে।

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এতে দলটির উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি প্রধান সড়ক ঘুরে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
পরে সমাবেশে বক্তারা বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার মাস। এ মাসে দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক অবক্ষয় রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইউনুস হেলাল, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান ছাড়াও উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital