শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাহে রমজানের পবিত্রতা রক্ষায় চাঁদপুরে ওলামা দলে র‌্যালী

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪১ পিএম
মাহে রমজানের পবিত্রতা রক্ষায় চাঁদপুরে ওলামা দলে র‌্যালী

মাহে- রমজানের তাৎপর্য ও পবিত্রতা রক্ষায় জেলা ওলামা দলের উদ্যোগে, মিছিল বর্ণাঢ্য র‍্যালি।

মাহে- রমজানের পবিত্রতা রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ এবং বণাঢ্য রালী অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর শহরের বাইতুল আমিন মসজিদ চত্বর থেকে ওলামা দলের উদ্যোগে আয়োজিত মিছিল বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নিয়েছে চাদপুর জেলা জমিঈয়তে মোদারের্চ্ছিন, চাঁদপুর জেলা জমিঈতে হিজবুল্লাহ ও জেলা ছাত্র হিজবুল্লাহ।

বুধবার ১৮ ফ্রেব্রুয়ারি চাঁদপুর শহড়ের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ সম্মুখে সকাল ৯ টায় সমবেত হয়ে দলীয় ব্যানার এর মধ্য দিয়ে মিছিল ও বর্ণাঢ্য রেলি নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন জেলা-উপজেলা ওলামা দলের নেতৃবৃন্দ ও অন্যান্য উলামায়ে কেরামগণ এবং ছাত্র হিজবুল্লাহ শিশু শিক্ষার্থীরা। এরপর র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন চেয়ারম্যানঘাট সড়কের পাশে যেয়ে পুনরায় সমবেত হয়।

নেতৃবৃন্দ সেখানে সমবেত হওয়ার পর রমজানের তাৎপর্য নিয়ে শহরবাসী ও সংশ্লিষ্ট প্রশাসনের উদ্যোশে নছিহত মূলক বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ জাকির হোসেন মৃধা। সদর উপজেলা ওলামা দলের সভাপতি মাওঃ কাজী মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মাওঃ সরোয়ার হোসেন ওলামা দলের সভাপতি আকবর মাতাব্বর ও পৌর ৫নং ওয়ার্ড ওলামা দলের আহবায়ক মোঃ শামিম খান, চান্দ্রা ইউনিয়ন ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমানসহ ওলামা দলের আরও বিভিন্ন প্রর্যায়ের নেতৃবৃন্দ। সেখানে জেলা ওলামা দলের সভাপতি হযরত মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী ও জমিঈতে মোদারের্চ্ছিন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদীসহ নেতৃবৃন্দগণের যৌথ বিবৃতির মাধ্যমে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যোদিয়ে আয়োজিত কার্যক্রম সম্পন্ন হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital