বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শহীদ পরিবার ও অন্ধ হাফেজদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪২ পিএম
শহীদ পরিবার ও অন্ধ হাফেজদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে ও রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়ক ইনক এর সার্বিক সহযোগিতায় জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবার ও অন্ধ হাফেজদের মাঝে ইফতার সামগ্রী (উপহার) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৮ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১১টায় চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদপুর প্রেসক্লাব মানবতার কল্যাণে কাজ করে থাকে। ২৪ জুলাই আন্দোলনে চাঁদপুর জেলায় শহীদ পরিবার ও অন্ধ হাফেজদের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করেছি। আজকের অনুষ্ঠানে সহযোগিতা করেছেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। শহীদদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। যার কারণে আমরা নির্বাচিত সরকার পেয়েছি । একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমরা কাছ থেকে ইউরোপীয় ইউনিয়ন তথ্য চেয়েছেন। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি হিসেবে আমি তথ্য দিয়েছি। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী সরকার এবং শক্তিশালী একটি বিরোধীদল রাজনৈতিক গঠন হয়েছে। সরকার জনগণের কাছে যে কমিটমেন্ট দিয়েছে আশা রাখি তা বাস্তবায়ন করবে। আপনারা জুলাই আহত এবং নিহত পরিবার হতাশ হবেন না।সরকার ও বিরোধী দল আপনাদের পাশে আছি।

তিনি বলেন, চাঁদপুর প্রেসক্লাব সর্বদা সাংবাদিকদের কল্যাণে কাজ করে থাকে,মানবতার কল্যানে কাজ করছে। পাশাপাশি সামাজিক কাজও করে থাকে। এর দ্বারা সমাজের মানুষকে উদ্বুদ্ধ করা হয়। আমি সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যারা ২৪ শে জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

Model Hospital

চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য মাওলানা আহম্মদ উল্ল্যাহ পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, প্রচার ও দপ্তর সম্পাদক মো: শরীফুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: জাকির হোসেন, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, চাঁদপুর জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব শিহাব মির্জা।

অন্ধ হাফেজদের পক্ষে বক্তব্য রাখেন অন্ধ কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ খলিলুর রহমান, জুলাই যোদ্ধাদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মো: আনোয়ার হোসেন গাজীসহ অন্যান্যরা৷

শুরুতেই জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবার ও অন্ধ হাফেজদের ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। পরে জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবার ও অন্ধ হাফেজদের মাঝে ইফতার সামগ্রী (উপহার) বিতরণ করা হয়।

এসময় ২৪জন জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবারের ও ১৬ অন্ধ হাফেজদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রেস ক্লাবের সদস্য মাওলানা আহম্মদ উল্ল্যাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।