বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে রমাদান উপহার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৬ পিএম
চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে রমাদান উপহার

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের  উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর রোটারি ক্লাব মিলনায়তনে এ উপহার বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন: পবিত্র মাহে রমজান উপলক্ষে এত সুন্দর ও মানবিক একটি আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। রোটারি ক্লাব অব চাঁদপুর ও রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রাল যে মহতী উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

Model Hospital

তিনি বলেন, রোটারি ক্লাব শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের মূল লক্ষ্যই হলো মানুষের পাশে দাঁড়ানো, বিশেষ করে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। রমজানের এই পবিত্র মাসে সামান্য উপহার ও খাদ্যসামগ্রী হয়তো আমাদের কাছে ছোট বিষয়, কিন্তু যারা অভাবের সঙ্গে লড়াই করে দিন কাটায়, তাদের জন্য এটি অনেক বড় আশীর্বাদ। রমজান কেবল সংযমের মাস নয়; এটি সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক দায়িত্ববোধ জাগ্রত করার এক অনন্য সময়। আমরা যদি এই মাসের শিক্ষাকে হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে সমাজ থেকে দারিদ্র্য, বৈষম্য ও কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তাহলে অসহায় শিশু ও দরিদ্র পরিবারের মুখে স্থায়ীভাবে হাসি ফোটানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় অর্জন। আজকের এই আয়োজন তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। যারা এই মহতী উদ্যোগ বাস্তবায়নে পরিশ্রম করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আশা করি, ভবিষ্যতেও রোটারি ক্লাব এ ধরনের মানবিক কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালনা করবে এবং সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইফতার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. পিপি এস এ এম শওকত হোসেন, চাঁদপুর রোটারি ক্লাবের প্রেসিডেন্ট মোস্তফা ফুল মিয়া, সাবেক সভাপতি রোটারিয়ান সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ, কাজী শাহাদাত, অধ্যাপক জাকির হোসেন, মনজুরুল কাদের সোহেল, নাসির উদ্দিন খান, অ্যাডভোকেট শরিফ মাহমুদ ফেরদৌস শাহীন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, ঢাকা সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট এডভোকেট পলাশ মজুমদার, সহ-সভাপতি উজ্জ্বল হোসাইন, মাহাবুবুর রহমান সুমন, গোপাল চন্দ্র সাহা, সেক্রেটারি ইলেক্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, সদস্য এডভোকেট আলেয়া বেগম লাকি, মহসিন ভূঁইয়া, মানিক লাল দেবনাথ, ভাস্কর দাস, জিয়াউর রহমান প্রিন্স, নাজমুন নাহার, ঢাকা সেন্ট্রাল রোটারী ক্লাবের অফিস সেক্রেটারী এম আরিফুজ্জামান, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সভাপতি আফজাল কাজী সহ-সভাপতি ব্যাভিনটন চন্দ্র দাস কিরণ, ওবায়দুর রহমান, ক্লাব সার্ভিস ডিরেক্টর নূরে আলম নীরব, আইপিপিএল কাজী আজিজুল হাকিম, রোটার একটু ডিরেক্টর ডিরেক্টর শারমিন আক্তার, শান্তা আক্তার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital