বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে ২ শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৫ পিএম
কচুয়া বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে ২ শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা দুই’শত অসহায় পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ও ইফতার সামগ্রী বিতরণ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে বরইগাঁও দুই’শত অসহায় পরিবার ও ৪টি নুরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাহ্হার মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম রবিউলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক সংগঠনের উপদেষ্টা কাজী হোসাইন আহমেদ,কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের সদস্য মোঃ মোশারফ হোসেন, সংগঠনের প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ নজরুল ইসলাম বেপারী প্রমুখ।

এসময় সমাজসেবক সোহাগ হোসেন, মোজাম্মেল হোসেনসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য যে, বরইগাঁও যুব উন্নয়ন সংগঠন ২০০৯ সাল থেকে সামাজিক উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠী সহ অসহায় হতদরিদ্র মানুষের মাঝে নানাবিধ মানবিক ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এ সংগঠনের প্রতিষ্ঠার লগ্ন থেকে প্রবাসী, ব্যবসায়ী ও এলাকার সার্বিক সহযোগিতায় সামাজিক,মানবিক, দুর্যোগ, ধর্মীয়, শিক্ষা, স্বাস্থ্য,কর্মসংস্থান কার্যক্রমে এখন পর্যন্ত প্রায় দেড় কোটি টাকা দান অনুদান দিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital