শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলী জিলানী চিশতী কলেজে মহান শহিদ দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২২ পিএম
শাহতলী জিলানী চিশতী কলেজে মহান শহিদ দিবস পালিত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি (শনিবার) সকালে কলেজ রোডে প্রভাতফেরী শুরু হয়ে কলেজ ক্যাম্পাসের শহিদ মিনারে এসে শেষ হয়। প্রভাত ফেরী শেষে কলেজ ক্যাম্পাসের শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী সহ প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষকবৃন্দ।
পরে সকাল সাড়ে ৮টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন, আজকের দিনটি আমাদের সকলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ন। ভাষার জন্য বিশ্বে একমাত্র বাঙ্গালী জাতি শুধুমাত্র সংগ্রাম করে রাষ্ট্রভাষা বাংলা অর্জন করেছে। ভাষার জন্য শহিদ হয়েছে, রক্ত দিয়েছে। যারা ভাষা আন্দোলনে শহিদ হয়েছে আমি সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
নতুন প্রজন্মকে শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসের পটভূমি ও তাৎপর্য সম্পর্কে জানতে হবে। আমাদের মাঝে দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে হবে। ভাষার জন্য ত্যাগ স্বীকার ও রক্ত জড়িয়েছে আমাদের এ দেশের সন্তানরা। রাষ্ট্রীয় সকল স্থানে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি করতে হবে। বাংলা ভাষার মান সমুন্নত রাখতে হবে। সুপ্রিম কোর্ট ও অন্যান্য সকল ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করলে জনগণের জন্য উপকার হবে, জনগন সহজে বুঝতে পারবে।
জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: তহমিনা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি।
এ সময় আরো  উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মো: হানিফ মিয়া, সিনিয়র প্রভাষক মো: মানিক মিয়া, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রাবেয়া বেগম, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা বেগম, সিনিয়র শিক্ষিকা মেহেরুন্নেছা, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান,
সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, জিলানী চিশতী কলেজের সহকারি শিক্ষক নাছরীন আক্তার, সহকারি শিক্ষক হালিমা বেগম,জিলানী চিশতী উবির সহকারি শিক্ষক মো: রবিউল আওয়াল খান, বাংলা শিক্ষক সুমন চন্দ্র সরকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নেছার আহমেদ খান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাহিনা আক্তার, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী,
৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আয়েশা আক্তার, সহকারি শিক্ষিকা মোহসিনা আক্তার, সহকারি শিক্ষিকা তানজিনা খানম, সহকারি শিক্ষিকা তানিয়া আক্তার, সহকারি শিক্ষক মোঃ ইয়াছিন খান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের অফিস ইনচার্জ মো: মোস্তফা কামাল, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মোঃ রানা সরকার, অফিস সহকারি মোহাম্মদ মেহেদী হাসান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital