বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এক দশকে পা রাখল ‘প্রিয় চাঁদপুর’ অনলাইন নিউজ পোর্টাল

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৭ পিএম
এক দশকে পা রাখল ‘প্রিয় চাঁদপুর’ অনলাইন নিউজ পোর্টাল
ডিজিটাল তথ্য প্রবাহের এ যুগে চাঁদপুরের শীর্ষ ও সর্বাধিক পঠিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “প্রিয় চাঁদপুর” সাফল্যের সাথে নয় বছর পার করে দশ বছরে পা রাখলো। সংবাদের নেশায় মগ্ন একঝাঁক তরুণ সংবাদকর্মীদের নিয়ে “প্রিয় চাঁদপুর'” নামে এই অনলাইন পোর্টাল ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
মানুষের সংবাদ পাঠের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ধারাবাহিকতায় আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে যাত্রা শুরু করা জনপ্রিয় অনলাইন এ নিউজ পোর্টালটি এক দশকে পদার্পণ করলো। আনুষ্ঠানিকতার মাধ্যমে ‘নির্ভিক অনুসন্ধানী নিরপেক্ষ সাংবাদিকতা’ শ্লোগান নিয়ে এর যাত্রা শুরু হয়। আজও প্রিয় চাঁদপুর সবার আগে সত্য সংবাদের প্রকাশ স্লোগানে একঝাঁক তরুণ সাংবাদিক নিয়ে কাজ করে যাচ্ছে নিরলসভাবে।
আনুষ্ঠানিক যাত্রার কয়েক মাসের মধ্যেই চমক দেখাতে শুরু করে প্রিয় চাঁদপুর। অনিয়ম-ভোগান্তিসহ নানা খবরের পেছনের খবর তুলে ধরে চাঁদপুর জেলার জনপ্রিয়তার চূড়ায় পৌঁছায় গণমাধ্যমটি। ১৫ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার জন্মদিন উপলক্ষে এই গণমাধ্যমের শুভ সূচনা ঘটে। কিন্তু এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। সেই প্রতিষ্ঠার পর থেকে গতানুগতিক পথে না হেঁটে সকল অশুভ ও অকল্যাণ থেকে দূরে গিয়ে “প্রিয় চাঁদপুর” পরিবারের সুন্দর ও কল্যাণের পথে চলার যে প্রচেষ্টা সেটি অন্যান্য পোর্টালের জন্য মডেল। অনেক চড়াই-উতরাই ও প্রতিবন্ধীকতার মধ্য দিয়ে হাঁটি হাঁটি পা করে অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম প্রিয় চাঁদপুর আজকের এ পর্যায়ে এসে পৌঁছেছে।
শুরু থেকেই প্রিয় চাঁদপুর অনলাইন এ সংবাদ মাধ্যমটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে সাইফুল ইসলাম সিফাত এর সম্পাদনা এবং দক্ষ তত্ত্বাবধানে বাণিজ্যের বিপরীতে সেবার মানসিকতায় ও সুচিন্তিত পোর্টালের শৃঙ্খলাপূর্ণ সংবাদ পরিবেশনায় “প্রিয় চাঁদপুর” অতি অল্প সময়ে গণমাধ্যমের উচ্চ কাতারে আসতে সক্ষম হয়েছে। তাঁর বলিষ্ঠ-বস্তুনিষ্ঠ সম্পাদনায় ইতোমধ্যেই পাঠক সমাজের আস্থা অর্জনে প্রিয় চাঁদপুর তার অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ঘটনা ঘটার পর পরই এর কর্মরত কলম সৈনিকরা সংবাদ পরিবেশনে অগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য দিয়ে থাকে। যাদের রোদ-বৃষ্টি কোনো কিছুই দমিয়ে রাখতে পারে না।
সুচিন্তা ও দক্ষ পরিচালনায় প্রিয় চাঁদপুর তাঁদের প্রতিষ্ঠাতার পদমর্যাদা দেয়। পোর্টালটি সংবাদ উপস্থাপনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও রয়েছে ব্যাপক জনপ্রিয় ও আলোচিত। যুগের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত www.priyochandpur.net এবং www.priyochandpur.com ওয়েব পোর্টালের পাশাপাশি “প্রিয় চাঁদপুর – Priyo Chandpurbd” নামে ফেসবুক পেজেও দিনের সকল খবরাখবর প্রচার করে যাচ্ছে জেলার জনপ্রিয় এ সংবাদ মাধ্যমটি।
সেই লক্ষ্যে আজকের এই বিশেষ দিনে চাঁদপুর জেলাবাসী সহ দেশবাসীকে ‘প্রিয় চাঁদপুর’ নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকে জানাই অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।