শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এমপি ফরিদ আহমেদ মানিককে ১১ দলীয় জোটের সংবর্ধনা

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৫ এম
এমপি ফরিদ আহমেদ মানিককে ১১ দলীয় জোটের সংবর্ধনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে চাঁদপুর সদর–হাইমচর–৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র’ মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া নির্বাচনে পরাজিত হন।

নির্বাচনের পূর্বে উভয় প্রার্থীই সাধারণ জনগণের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেই প্রার্থী বিজয়ী হবেন, ফলাফল মেনে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও একটি সমৃদ্ধ দেশ গঠনে একযোগে কাজ করবেন। সেই অঙ্গীকারেরই বাস্তব প্রতিফলন হিসেবে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।

এ সময় নেতৃবৃন্দরা রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠানের পর নবনির্বাচিত সংসদ সদস্য আগত নেতাকর্মীদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন।

এসময় তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা স্বৈরাচারবিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে সংগ্রাম করেছেন।

Model Hospital

দেশ ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করতে গিয়ে এ দুই দলের অসংখ্য নেতাকর্মী মামলা-হামলা ও কারাবরণের শিকার হয়েছেন। অনেকেই ব্যক্তিগত ও পারিবারিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের মাধ্যমে ৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হয়। অতীতে আন্দোলনের মাঠে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঠিক তেমনিভাবে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য চাঁদপুর গড়ে তুলতে আমাদের সবাইকে দল-মত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করা সম্ভব হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে ভবিষ্যতে কোনো স্বৈরাচারী শক্তি আর এদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী, নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান গাজী,শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, এনসিপির জেলা মুখ্য সমন্বয়ক মাহবুবুর রহমান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital