বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ডাক্তার ও নার্সদের আরো বেশি দায়িত্বশীল হয়ে রোগীদের সেবা প্রদানের আহবান এমপি ডঃ জালাল উদ্দিনের

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৪ পিএম
ডাক্তার ও নার্সদের আরো বেশি দায়িত্বশীল হয়ে রোগীদের সেবা প্রদানের আহবান এমপি ডঃ জালাল উদ্দিনের
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  পরিদর্শন করলেন চাঁদপুর-২ (মতলব উত্তর -দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন। রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আকস্মিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি।
এসময় হাসপাতালের জরুরি বিভাগ, মেডিসিন বিভাগ, চিকিৎসকদের কক্ষ, স্টোর রুম, রান্নাঘর ও হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ড ঘুরে ফিরে দেখেন। ওইসময় হাসপাতালে ভর্তি রোগীদের সঠিক চিকিৎসা, ঔষধ পাচ্ছেন কিনা এবং খাবারের মান ভালো কিনা সে বিষয়ে তিনি খোঁজখবর নেন।
পরে উপজেলা হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও কর্মচারীদের সাথে সংসদ সদস্য ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন কথা বলেন। কর্মরত চিকিৎসকরা হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। যেইসব সমস্যা নিরসনের মাধ্যমে হাসপাতালে চিকিৎসার মান বৃদ্ধির লক্ষ্যে পরিস্কার পরিছন্নতা, ডাক্তার ও নার্সদের আরো বেশি দায়িত্বশীল হয়ে রোগীদের সেবা প্রদানের আহবান জানান। তারই পাশাপাশি হাসপাতাল আধুনিকায়ন ও চিকিৎসার মানোন্নয়নে অভিজ্ঞ ডাক্তার, নার্সসহ জনবল বৃদ্ধি এবং অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু’সহ হাসপাতালের সকল ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital