বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটির প্রথম সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৪ পিএম
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটির প্রথম সভা

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নবগঠিত কার্যকরী পরিষদের প্রথম সভায় বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি কাদের পলাশ।

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নবগঠিত কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চতুর্থ তলায় অবস্থিত ফোরামের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাদের পলাশ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক তালহা জুবায়ের।

সংগঠনের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা উপস্থাপন করা হলে নেতৃবৃন্দ বিশদ আলোচনা করেন।

এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি ওয়াদুদ রানা (বৈশাখী টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক খোকন কর্মকার (নিউজ-২৪), সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম রোকন (চ্যানেল আই), প্রচার ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম আতিক (ডিবিসি নিউজ), প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যনির্বাহী সদস্য শরীফ চৌধুরী (আর টিভি), কার্যনির্বাহী সদস্য আল ইমরান শোভন (চ্যানেল ২৪), রিয়াদ ফেরদৌস (জিটিভি) ও সোহেল রুশদি (বিজয় টিভি)।

Model Hospital

এর আগে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন নজরুল ইসলাম আতিক ও গীতা পাঠ করেন
খোকন কর্মকার।

সভায় নবগঠিত কমিটির অভিষেক ও পবিত্র মাহে রমজান উপলক্ষে সংগঠনের বার্ষিক ইফতার মাহফিল আয়োজনসহ বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital