বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শেখ ফরিদ আহমেদ মানিক এমপিকে ইসলামী ফ্রন্টের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২১ পিএম
শেখ ফরিদ আহমেদ মানিক এমপিকে ইসলামী ফ্রন্টের ফুলেল শুভেচ্ছা

চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ।

চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ। ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলার সাবেক সাধারণ সম্পাদক এবং সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহর নেতৃত্বে নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপির সাথে সাক্ষাৎ করেন।

এ সময় সাথে ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ।

রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় শেখ ফরিদ আহমেদ মানিক এমপির বাসভবন মনিরা ভবনে তাঁর সাথে সাক্ষাৎ করেন, তাঁকে অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতৃবৃন্দ এমপির সাথে মতবিনিময় করেন। চাঁদপুরের উন্নয়ন এবং জনকল্যাণমুখী কাজে তাঁকে ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা খাজা জোবায়ের, ইসলামী চাঁদপুর সদর উপজেলার সহ-সভাপতি গাজী মাও. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মাও. নোমান আহমাদ, ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক নবাব খান, সদর উপজেলার সভাপতি কাজী মানিক, সাধারণ সম্পাদক নূরুল আলম মামুন, ইসলামী ছাত্রসেনা চাঁদপুর সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জায়েদ হাসান, সদস্য সুলতান আহমেদ প্রমুখ। নবনির্বাচিত এমপির সাথে ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দের বেশ সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital