বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জাতীয় ভোটার দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ মার্চ, ২০২২, ৯:১৫ এম
কচুয়ায় জাতীয় ভোটার দিবস পালিত

মো: রাছেল : দেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে এই দিবস। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বর্ণাঢ্য র‌্যালীতে অংশগ্রহন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্লাহ্,সহকারী কমিশনার ভূমি ইবনে-আল জায়েদ হোসাইন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান,উপজেলা মুক্তিযোদ্ধা সংদের কমান্ডার আঃ মুবিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, আইসিটি কর্মকর্তা মোশারেফ হোসেন প্রমুখ।

বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা নির্বাচন অফিসে ভোটার হালনাগাদ ও নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রমসহবিভিন্ন সেবা প্রদান করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital