শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই, বিধবার বসবাস খোলা আকাশের নীচে

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৪ পিএম
কচুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই, বিধবার বসবাস খোলা আকাশের নীচে

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বিধবা জ্যোতি রানী সরকারের বসতঘর ঘর পুড়ে ছাই।

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের তেগুরিয়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্যোতি রানী সরকার (৮০) নামের এক অসহায় ও বিধবা মহিলার বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে তেগুরিয়া সুভাষ ডাক্তারের বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাড়ে ৬টার ওই গ্রামের মৃত শুমান্ত সরকারের স্ত্রী জ্যোতি রানী সরকার পাশের প্রতিবেশীর ঘরে গেলে হঠাৎ তার ঘরে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বসত ঘরে ছড়িয়ে পড়ে। দুটি বসত ঘর একটি রান্নাঘর ও নগদ ৩০টাকাসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় বিধবা জ্যোতি রানী সরকারের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিধবা জুথী রানী সরকার বলেন, আমার স্বামী সন্তান কেউ নেই। শেষ সম্বলটুকুও কেড়ে নিল আগুনে। এলাকায় প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে কোনরকম জীবনটা পার করছি। আমার সবকিছু আগুনে নিয়ে গেছে। এখন আমি কোথায় যাবো ,কার কাছে যাবো। খোলা আকাশের নিচে বসবাস ছাড়া আর কোন উপায় নেই আমার। খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে যাতায়াত ও দূরত্বের কারণে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

প্রাথমিক অবস্থায় স্থানীয়দের ধারণা, রান্নার চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। দীর্ঘদিনের আশ্রয়স্থল হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন জ্যোতি রানী সরকার।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital