বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে চাঁদা তোলাকে কেন্দ্র করে বিএনপি-এমপি সমর্থীত নেতাকর্মীদের সংঘর্ষ, ছুরিকাঘাতে বিএনপির কর্মী আহত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৮ পিএম
ফরিদগঞ্জে চাঁদা তোলাকে কেন্দ্র করে বিএনপি-এমপি সমর্থীত নেতাকর্মীদের সংঘর্ষ, ছুরিকাঘাতে বিএনপির কর্মী আহত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ওয়াজ মাহফিল উপলক্ষে বসানো অস্থায়ী দোকান থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র এমপি সমর্থীত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি সমর্থিত রাজু বেপারি নামে এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতের দিকে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের বেপারি বাজার সংলগ্ন সন্তোষপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্তোষপুর দরবার শরীফের ইছালে সওয়াব মাহফিল উপলক্ষে এলাকায় ভ্রাম্যমাণ দোকান বসে। ওই দোকানগুলো থেকে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
এ সময় বিএনপি সমর্থক রাজু বেপারীকে স্বতন্ত্র সংসদ সদস্যের এক সমর্থক আলী আকবর (প্রকাশ খব্বর) ছুরি/ছোরা দিয়ে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার বিষয়ে ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এমদাদুল হক জানান, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।