বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর পরিষদের পক্ষ থেকে ইফতার সামগ্রী পেল গ্রাম পুলিশের সদস্যরা

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৯ পিএম
শাহমাহমুদপুর পরিষদের পক্ষ থেকে ইফতার সামগ্রী পেল গ্রাম পুলিশের সদস্যরা
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের সকল গ্রাম পুলিশ, উদ্যোক্তা ও ট্যাক্স কালেক্টরকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন, ইউপি সদস্য ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মুক্তা বেগম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ফয়সাল আহমেদ ভূঁইয়া সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।
এদিকে ইফতার সামগ্রী পেয়ে খুঁশি গ্রাম পুলিশের সকল সদস্যরা। তারা ইউনিয়ন পরিষদের প্রশাসক আফতাবুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন সহ ইউপি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital