বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ফরিদগঞ্জে ৫ ব্যবসায়ীকে জরিমানা

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫২ পিএম
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ফরিদগঞ্জে ৫ ব্যবসায়ীকে জরিমানা
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে চাঁদপুরের ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে পৌর শহরের বিভিন্ন মুদি দোকান, মাংসের দোকান, সবজির বাজার ও আড়তে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে ৫ জন ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হকসহ পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন, প্রতিটি ব্যবসায়ীকে জেলা মার্কেটিং অফিসার কর্তৃক সরবরাহকৃত মূল্যতালিকা দোকানে দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হবে এবং সেই অনুযায়ী পণ্য বিক্রি করতে হবে।
তিনি বলেন, “আজ তুলনামূলকভাবে কম জরিমানা করা হয়েছে। বেশিরভাগ ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। তবে ভবিষ্যতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আরও কঠোরভাবে মনিটরিং করা হবে।”
রমজানে বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital