কাজী ইব্রাহীম জুয়েলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চাঁদপুর শহরের ষোলঘর কাদের মিজি জামে মসজিদে এ আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সুধীজন এবং পথচারী রোজাদাররা অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সমগ্র পৃথিবীর মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাস আমাদেরকে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানোই রমজানের প্রকৃত শিক্ষা।






