শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ট্যালেন্টপুলসহ জুনিয়র বৃত্তিতে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর সাফল্য

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১২ পিএম
ট্যালেন্টপুলসহ জুনিয়র বৃত্তিতে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর সাফল্য

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় আবারও শিক্ষার মানোন্নয়নের স্বাক্ষর রেখেছে। দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ১ জনসহ মোট ৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুনিয়র বৃত্তির ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন সিদরাতুল মুনতাহা। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছেন মুনতাসির মুন ও মোবাশ্বেরা আক্তার।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত এবং বিদ্যালয়ের শিক্ষিকা তৌহিদা খাতুনের মেয়ে সিদরাতুল মুনতাহা বলেন, এই অর্জন আমার জন্য অনেক আনন্দের। আমার মা এবং বিদ্যালয়ের শিক্ষকদের সার্বিক সহযোগিতার কারণেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতে আরও ভালো ফল করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সকলের কাছে দোয়া প্রত্যাশা করি।

Model Hospital

সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত মুনতাসির মুনের বাবা ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান বলেন, আমার সন্তানের এই সাফল্যে আমি গর্বিত। তার অধ্যবসায় এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। আমি দোয়া করি সে ভবিষ্যতে আরও ভালো করবে।

জুনিয়র বৃত্তির ফলাফল প্রসঙ্গে খাজুরিয়া বহুমুখী উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী বিএসসি জানান, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় অনেক বছর পর অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ৩ শিক্ষার্থীর এ সাফল্য নিশ্চয়ই বিদ্যালয়ের জন্য গর্বের বিষয় । তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

জানা গেছে, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৩ জনসহ ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এ বছর সারা দেশে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই গ্রেডে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital