বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল

চাঁদপুরের ব্যবসায়ী সমাজ বিভিন্ন দুর্যোগ ও সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫২ পিএম
চাঁদপুরের ব্যবসায়ী সমাজ বিভিন্ন দুর্যোগ ও সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী

চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আয়োজনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটস্থ ইউরেশিয়া কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যবসায়ীদের ঐক্যই হলো একটি জেলার অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। পরিবেশক ব্যবসায়ীরা উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন তৈরি করে বাজার ব্যবস্থাকে সচল রাখেন। তাদের সততা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Model Hospital

তিনি আরও বলেন, চাঁদপুরের ব্যবসায়ী সমাজ অতীতেও বিভিন্ন দুর্যোগ ও সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও সংগঠিত ও ঐক্যবদ্ধ থেকে জেলার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ন্যায্যমূল্য নিশ্চিতকরণে কাজ করতে হবে। রমজানের এই পবিত্র মাস আমাদের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়—এ শিক্ষা ধারণ করে ব্যবসায়ীদের নৈতিকতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ ধরনের আলোচনা সভা পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে এবং ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করে।

চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল ইসলাম জগলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল সাকিবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সহ-সভাপতি ডা. জাহাঙ্গীর আলম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক আবদুল্লাহ আল ইমরান এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তমাল কুমার ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম শাহীন, বিশিষ্ট চিকিৎসক ডা. নুরে আলম, ডা. সৈয়দ আহমেদ কাজল, চাঁদপুর ফেমাস হাসপাতালের পরিচালক মোহাম্মদ ইউনুস উল্যাহ, সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতি, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরীসহ শহরের বিভিন্ন ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital