বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মাদকসহ গ্রেপ্তার-৩, বিভিন্ন মেয়াদে সাজা শেষে জেলহাজতে প্রেরণ

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৪ পিএম
কচুয়ায় মাদকসহ গ্রেপ্তার-৩, বিভিন্ন মেয়াদে সাজা শেষে জেলহাজতে প্রেরণ

​চাঁদপুরের কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদানের পর আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) যথাযথ পুলিশ পাহারায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই মোঃ কামরুল হাসান ও সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল কচুয়া থানাধীন সাতবাড়ীয়া খিলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদকদ্রব্যসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​​গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ জহির হোসেন (৩৮), পিতা- ওমর ফারুক, মোঃ তানভীর (২১), পিতা- রফিকুল ইসলাম, সালাউদ্দিন (২৫), পিতা- রফিকুল ইসলাম। গ্রেপ্তারকৃত সবার বাড়ি কচুয়া থানার বলরা গ্রামে।

​গ্রেপ্তারের পর আসামিদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছিরের নিকট হাজির করা হলে আদালত তাদের অপরাধের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। সাজার মেয়াদ শেষে আজ ২৭/০২/২০২৬খ্রি. তারিখ বিধি মোতাবেক পুলিশ পাহারায় তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Model Hospital

​কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital