শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অগ্নিকান্ডে আবারো দু’টি দোকান পুড়ে ছাঁই

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ১২:১১ পিএম
ফরিদগঞ্জে অগ্নিকান্ডে আবারো দু’টি দোকান পুড়ে ছাঁই

এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকান্ডের ঘটনায় আবারো দুইটি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

৯ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩ঘটিকার সময় উপজেলার বালিথুবা পুর্ব ইউনিয়নের ইসমালপুর এলাকার মিজি বাড়ির মসজিদ সংলগ্ন ২টি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার দিবাগত রাত অর্থাৎ মঙ্গলবার রাত প্রায় তিন ঘটিকার সময় হটাৎ আগুনের সূত্রপাত হয়। এতে জাকির হোসেন এর হার্ডওয়্যার ও নবী উল্যাহর মুদি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকান দুটি পুড়ে ছাঁই হয়ে যায়।

এ বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা জাকির হোসেন বলেন, স্টেশনের একটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে ধারনা করা হচ্ছে বলে তিনি জানান।

Model Hospital

আগুনে পুড়ে যাওয়া স্থান পরিদর্শন করেন, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, বালিথুবা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম হারুন অর-রশিদ, উপজেলা আ’লীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থী জিএম হাছান তাবাচ্ছুম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (এস.আই) আনোয়ার হোসেন প্রমূখ।

উল্লেখ্যঃ ৮ নভেম্বর সোমবার রাতে উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃধা বাড়িতে দ্বিতল একটি বসত ঘর পুরে ছাঁই হয়ে যায় এবং ৭ নভেম্বর রবিবার রাতে একই ইউনিয়নের ১ নং ওয়ার্ড বেলতলা মিজি বাড়িতে অগ্নিকাণ্ডে ফারুক হোসেনের বসত ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital