বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর পৌরসভার হাট-বাজার ইজারা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৯ পিএম
নারায়ণপুর পৌরসভার হাট-বাজার ইজারা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন
মতলব দক্ষিণে নারায়ণপুর পৌরসভার হাট-বাজার ইজারা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে নারায়ণপুর পৌরসভার অস্থায়ী কার্যালয়ে টেন্ডারে অংশ গ্রহণকারী এবং উপস্থিত সকলের সামনে টেন্ডার বাক্সের তালা খোলা হয়। এসময় জমাকৃত ৬টি দরপত্রের খাম খুলে উল্লেখিত টাকার পরিমাণ এবং দরপত্রের শ্রেনী উম্মুক্ত ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. ইশমাম।
জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারী নারায়ণপুর পৌরসভার হাট-বাজার ইজারা বিজ্ঞপ্তিজারী করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. ইশমাম। বিজ্ঞপ্তি মোতাবেক বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ৬টি সিডিউল জমা পড়ে। এতে সর্বোচ্চ দরপত্র দাতা হিসেবে আনোয়ার হোসেন ভূঁইয়ার নাম প্রকাশ করা হয়। তিনি তার দরপত্রে ৭ লক্ষ টাকায় বাজার ইজারার সিডিউল জমা দেন। পর্যায়ক্রমে মোস্তাফিজুর রহমান ৬ লক্ষ ৫০ হাজার টাকা এবং মিরান হোসেন মিয়াজী ৪ লক্ষ ৮০ হাজার টাকার দরপত্র জমা দেন।
নির্ধারিত তারিখ ও সময়ে দরপত্র বাক্স খোলা সভায় উপস্থিত ছিলেন, নারায়ণপুর পৌরসভার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মো. ছাইফুর রহমান, কর নির্ধারক মো. গিয়াস উদ্দিন, সহকারী কর আদায়কারী মো. মাহমুদ হাসান জুয়েল, উচ্চমান সহকারী মো. রিয়াজ উদ্দিন, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর (অঃ দাঃ) মো. ইশতিয়াক পাটওয়ারী, অফিস সহায়ক মো. শাহজাহান প্রধানীয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।