বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাহদী আমিনকে ঢাকাস্থ চাঁদপুর কল্যাণ ফাউন্ডেশনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪০ পিএম
মাহদী আমিনকে ঢাকাস্থ চাঁদপুর কল্যাণ ফাউন্ডেশনের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা এবং প্রবাসী কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মনোনীত করায় তাঁকে ঢাকাস্থ চাঁদপুর কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনের সাথে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ঢাকাস্থ চাঁদপুর কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ড. মো. সলিম উল্যাহ, সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশীদ পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রইস হোসেন সিকদারসহ অন্য নেতৃবৃন্দ। এ সময় তাঁরা চাঁদপুরের উন্নয়ন বিষয়ে একান্তে কথা বলেন।

ড. মো. সলিম উল্যাহ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী সিদ্ধান্তের ফলে ড. মাহদী আমিনের মতো অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও দক্ষ ব্যক্তিত্ব প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, বিচক্ষণতা এবং দেশগঠনে ইতিবাচক চিন্তাধারা জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, আমরা আশাবাদী যে, ড. মাহদী আমিনের নেতৃত্বে তাঁর নিজ জেলা চাঁদপুরসহ দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে কার্যকর ও সময়োপযোগী সিদ্ধান্ত কার্যকরে কাঙ্ক্ষিত পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি তরুণ সমাজকে সম্পৃক্ত করে একটি সমৃদ্ধ, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সফল ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।