বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে থেমে থাকা তিন বাসে আগুন

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫০ পিএম
চাঁদপুরে থেমে থাকা তিন বাসে আগুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাস স্ট্যান্ডে জৈনপুর এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা ৩ টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

অগ্নিকাণ্ডে একটি বাস পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ টি বাস আংশিক ক্ষতি হয়। এছাড়া মতলব দক্ষিণ থানা পুলিশও অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।

স্থানীয়রা জানান, মুন্সীরহাট দক্ষিণ বাজারে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা জৈনপুর এক্সপ্রেস ( ঢাকা মেট্রো ব-১৫-৩৫৮৪) বাসে থাকা পথচারীরা আগুন দেখতে পায়। সাথে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে।এদিকে স্থানীয় লোকজন মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পাওয়ার ২০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ ইউসুফ আলী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে জৈনপুর এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব-১৫-৩৫৮৪) বেশী পুড়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়।এছাড়া জৈনপুর এক্সপ্রেস ( ঢাকা মেট্রো ব,- ১৪ -৪৫৩৯) এবং জৈনপুর এক্সপ্রেস ( ঢাকা মেট্রো ব -১৫-৬৯) বাসটি আংশিক ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হয়।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলতে পারেন নি। স্থানীয়দের অভিযোগ বাসের কোনো এক হেলপারের সাথে মনোমালিন্য হয়েছিল। তার জের ধরে এ অগ্নি সংযোগ করতে পারে বলে ধারনা তাদের।

বাস মালিক কামাল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,আমি ঢাকায় আছি, না এসে কিছু বলা যাবেনা।

তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবসৃথা নেয়ার দাবী জানান তিনি।

থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।