বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ৫ দিনব্যাপী ‘ফ্যাশন ডিজাইন ফর এসএমই-জ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ পিএম
চাঁদপুরে ৫ দিনব্যাপী ‘ফ্যাশন ডিজাইন ফর এসএমই-জ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন-এর আয়োজনে এবং তৃণমূল নারী উদ্যোক্তা সংগঠনের উদ্যোগে চাঁদপুরে পাঁচ দিনব্যাপী ‘ফ্যাশন ডিজাইন ফর এসএমই-জ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শনিবার চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক সারা নওরীনের সভাপতিত্বে এবং সাংবাদিক ও লেখক আশিক বিন রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ, প্রথম আলো বন্ধু সভা চাঁদপুর জেলা শাখার সভাপতি রোটারিয়ান মাসুদ হাসান এবং চাঁদপুর পরিবেশন মালিক সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান আশরাফুল আরিফ।

বক্তারা বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। ফ্যাশন ডিজাইনের মতো সৃজনশীল খাতে প্রশিক্ষণ পেলে নারীরা স্বনির্ভর হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। তারা আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এমন প্রশিক্ষণ কার্যক্রম চালু রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন তৃণমূল নারী উদ্যোক্তা সংগঠনের চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক এবং রুপলাগী বিউটি পার্লার এন্ড সেলুনের স্বত্বাধিকারী স্বপ্না সোহেলী সুলতানা। তিনি প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ায় এসএমই ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই কর্মশালার মাধ্যমে জেলার নারী উদ্যোক্তারা বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জন করে নিজেদের উদ্যোগকে আরও এগিয়ে নিতে পারবেন।

Model Hospital

পাঁচ দিনব্যাপী এ কর্মশালায় চাঁদপুরের বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে ফ্যাশন ডিজাইনের মৌলিক ধারণা, বাজার বিশ্লেষণ, পণ্যের মানোন্নয়ন ও উদ্যোক্তা ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।