বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৮ পিএম
চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল

চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থা জেলার অবহেলিত মানুষের খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের মতো মৌলিক চাহিদা পূরণে দীর্ঘ ৩০ বছর ধরে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় সংস্থার উদ্যোগে চাঁদপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্ট-এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি এস এ এম মিজানুর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল কাদের খানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুস শুকুর মোস্তান, প্রতিষ্ঠাতা সদস্য এস এম জাহাঙ্গীর, স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিক, আল-আমিন একাডেমি গুনরাজদী শাখার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন মিয়াজী, এপেক্স ক্লাব অব চাঁদপুরের সাবেক সভাপতি অ্যাড. মোঃ আবুল কালাম আজাদ, অ্যাড. মোঃ মামুন হোসেন মিয়াজী এবং সমাজসেবক সুলতান মাহমুদ প্রমূখ।

বক্তারা বলেন, চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে জেলার অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রমজান মাস মানবতার সেবা, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মাসে সমাজের বিত্তবানদের উচিত গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, যাতে সবাই সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে।

Model Hospital

তারা আরও বলেন, রমজান আমাদেরকে ধৈর্য, সংযম, দানশীলতা ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে দান-সদকা, যাকাত ও ফিতরা প্রদানের মাধ্যমে সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা সম্ভব। তাই সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চান্দ্রা বাজার নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছাড়াও সংস্থার কার্যকরী কমিটির সদস্য, আজীবন সদস্য এবং সাধারণ পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital