বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী মহিন গাজী গ্রেপ্তার

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৮:২৮ পিএম
কচুয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী মহিন গাজী গ্রেপ্তার

চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মহিন গাজী ওরফে মঈন খান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ​

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টা দিকে উপজেলার সাচার ইউনিয়ন ভূমি অফিসের পেছনের বালুর মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মহিন গাজী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাসাব (বড়পা) গ্রামের মৃত আব্দুল জলিল গাজীর ছেলে।

​থানা সূত্রে জানা যায়, সাচার পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) ফ. ম. শাহজাহান ও তাঁর সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে মহিন গাজীকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা (মামলা নং-০২, দায়ের করা হয়েছে। রোববার যথাযথ পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে চাঁদপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Model Hospital

কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ​মাদক নির্মূলে কচুয়া থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital