বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুবিধাবঞ্চিত ও পথচারী রোজাদারদের মাঝে ‘এইম ফাউন্ডেশনে’র ইফতার বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৮:৪০ পিএম
সুবিধাবঞ্চিত ও পথচারী রোজাদারদের মাঝে ‘এইম ফাউন্ডেশনে’র ইফতার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইফতার বিতরণ করছেন এইম ফাউন্ডেশন।

পবিত্র মাহে রমজান মাসে পথচারী,সুবিধাবঞ্চিত ও ভাসমান মানুষদের মাঝে ইফতারি ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) ফাউন্ডেশন। রাজধানীর বিভিন্ন স্থানে পথচারী ও ভাসমান মানুষদের মাঝে ৩০ রোমজান পর্যন্ত ইফতার বিতরণ করা হবে। প্রতিদিন সড়কে চলাচলকারী মানুষের হাতে তুলে দেওয়া হয় পানির বোতল ও ইফতারের প্যাকেট। এইম ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ রমজান পযার্ন্ত ইফতার বিতরণী অব্যাহত থাকবে।

এইম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আস্থা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন,এইম ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। এইম ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত ও অসহায় রোগীদেরকে আর্থিক সহযোগিতা ও সেবা প্রদান।

সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান, স্কুল ড্রেস, বই-খাতা, মেধাবৃত্তি প্রদান ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ। সুবিধাবঞ্চিত ও মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বিনা মূল্যে পাঠদান। অসহায় মহিলাদের আত্মনির্ভরশীল করতে বিনামূল্যে সেলাই, ব্লক-বাটিক, হস্তশিল্প ও বুটিকের কাজ শেখানো।

বৃক্ষরোপণ অভিযান,নিরাপদ পানি ও স্যানিটেশন উন্নয়ন এবং পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম। প্রাকৃতিক দুর্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে আহার, বস্ত্র ও ঔষধসহ যুগোপযোগী মানব কল্যাণে সহযোগিতা করা। ধারাবাহিকতায় ভাসমান পথচারী ও কর্মজীবী মানুষের কথা চিন্তা করে ইফতার বিতরণ কার্যক্রম ৩০ রমজান পর্যন্ত চলমান রয়েছে।

Model Hospital

বিতরণ কালে এইম ফাউন্ডেশনের সদস্য মাইনুল হাসান বাঁধন বলেন, এই কর্মসূচির আওতায় পল্টন এলাকার আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ক্ষুধার্ত মুখে তৃপ্তির হাসি ফোটানো এবং রমজানের ভালোবাসা ভাগ করে নেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। সম্পূর্ণ কর্মসূচিটি এইম ফাউন্ডেশনের নিবেদিতপ্রাণ ভলান্টিয়ারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক প্রচেষ্টায় পরিচালিত হয়।

এসময় আশেপাশের অসংখ্য পথচারী, কর্মজীবী, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিরা ইফতার সংগ্রহ করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।