বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শহরে ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৮:৪৪ পিএম
চাঁদপুর শহরে ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন
চাঁদপুর শহর ১৪ নং ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের সভাপতি হাবিবুর রহমান খাঁনের সভাপতিত্বে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি সবুজ খান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর  জামায়াতের ১৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও তরপুরচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী প্রফেসার আলমগীর বন্দুকশী, ১৪ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী হাফেজ মাওলানা আঃ মাজেদ, ১৪ নং ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারি আব্দুল মোত্তালিবসহ আরো বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রমজান মাস কেবল উপবাসের আনুষ্ঠানিকতা নয়, বরং একজন যুবকের জন্য নিজেকে নতুন করে গড়ার এক আধ্যাত্মিক প্রশিক্ষণ কেন্দ্র। সমাজের প্রাণ শক্তি হলো যুবসমাজ, আর এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করার মোক্ষম সময় হলো পবিত্র রমজান।
যৌবনের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়।রমজানের প্রকৃত শিক্ষা হলো আত্মসংযম। ডিজিটাল ডিভাইসের আসক্তি কমিয়ে এই এক মাস কোরআন চর্চা ও নৈতিক চরিত্র গঠনে মনোযোগী হওয়া প্রয়োজন।
​দৃষ্টির নিয়ন্ত্রণ ও জবান বা কণ্ঠের পবিত্রতা বজায় রাখাই হলো প্রকৃত রোজা। এছাড়া পাড়া-মহল্লায় ইফতার বিতরণ ও আর্তমানবতার সেবায় যুবকদের এগিয়ে আসা উচিত। যুবকরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। সুন্দর সমাজ বিনির্মাণে সকল যুবক ভাইদের এগিয়ে আসতে হবে।
অতএব, রমজান হোক আমাদের বদভ্যাস ত্যাগের এবং একটি সুশৃঙ্খল জীবন গড়ার অঙ্গীকার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।